জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জে RAB-4, CPC-3 এর বিশেষ গ্রেফতার অভিযানে অপহরণ ও ধর্ষনের অভিযোগে মোঃ সাইফুল(২৫) নামে এক যুবককে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে সদর থানায় স্থানান্তর করে। এ ঘটনায় ইমরান হোসেন নামে এক যুবক পলাতক রয়েছে বলে জানা গেছে। গ্রেফতার মোঃ সাইফুল(২৫) মানিকগঞ্জ জেলার সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের হাজিনগর গ্রামের বাসিন্দা মোঃ খোকা মিয়ার ছেলে।
০৯/০১/২০২২-ইং রোজ রবিবার দুপুর ১২-টার দিকে RAB-4, CPC-3 মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন
মামলার এজাহার ও র্যাব সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মোঃ সাইফুল(২৫) অপহরণকারী চক্রের সদস্য। অপহরণকারী চক্রের অন্য একজন সদস্য মোঃ ইমরান হোসেন এর সহায়তায় গত ২৯/১২/২০২১-ইং বিকাল অনুমান ০৫:০০ ঘটিকার সময় ভিকটিম সাজেদা আক্তার(১২) তার বাবার সাথে মানিকগঞ্জ সদর থানাধীন কাটিগ্রাম বাজার থেকে বাড়িতে যাওয়ার উদ্যেশ্যে বের হয়। এ সময় পূর্বপরিকল্পিত ভাবে উৎপেতে থাকা অপহরণকারীরা বাসুদেবপুর সাকিনস্থ সরিষা ক্ষেতের পাশে নির্জন স্থান হতে জোরপূর্বক অপহরণ করে মাইক্রোবাস নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। পরবর্তীতে উক্ত আসামীদ্বয় ভিকটিমকে অজ্ঞাত স্থানে আটক রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হলেও আসামিদ্বয় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
RAB-4, CPC-3 মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আরিফ হোসেন জানান, অপহরণ ও ধর্ষনের ঘটনায় র্যাবের গোয়েন্দা দল আসামিদের গ্রেপ্তার করার জন্য কয়েক দফা গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। কিন্তু আসামিদ্বয় অজ্ঞাত স্থানে পলাতক থাকায় তাদের অবস্থান সনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়ে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে ৮-ই জানুয়ারি ২০২২-ইং দিবাগত রাত ০১:২০ ঘটিকার সময় আমার নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন ধানকোড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল(২৫) নামে ০১ জন অপহরণকারী ও ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উক্ত আসামিকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, র্যাপিড় এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি অপহরণ, ধর্ষণ, খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি,ছিনতাই ও প্রতারক চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
অপরাধ নির্মূল এর লক্ষ্যে র্যাবের এ ধরনের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


