মাহাবুব আলম তুষার , মানিকগঞ্জ সদর প্রতিনিধি: অসহায় মানুষদের সেবা প্রদানে সবথেকে পূর্ণাঙ্গ ভূমিকা পালন করে আসছে একটি সংগঠন ৷ যার নাম “উই আর ওয়ান” ৷
অসহায় ও দুস্থ মানুষের সেবার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে সুনাম বহন করে আসা দলটি প্রতিবারের ন্যায় এবারও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে ৷ অনুষ্ঠানটির আয়োজন করা হয় যাত্রাপুর হাই স্কুল মাঠ,হরিরামপুর,মানিকগঞ্জ।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃসম্রাট খান,মোঃ আবির রহমান,মোঃ আলামিন আল মাহিন,মোঃ ফারজামিন মাসুদ,মোঃসৈকত হোসেন। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আল আমিন সরকার সোহাগ,সাবেক সভাপতি সৌরভ আহমেদ সহ সংগঠনের সদস্য সুজিত,সঞ্জয়,শাকিল,আরিফ,সুমন,দী পংকর,সুভ্র,চঞ্চল,আলামিন,বাবু, কুয়াশ,বিপ্লব, উজ্জ্বল,মান্না,রনি সহ আরও সদস্যবৃন্দ।
এই খেলায় মোট ৬ টিম অংশগ্রহণ করে।খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ট্রফি তুলে দেয়া হয়।


