মিজানুর রশিদ, শিবালয় থানা প্রতিনিধি, মানিকগঞ্জঃ আসছে আগামী ৩১/০১/২০২২-ইং রোজ সোমবার ষষ্ঠ ধাপে স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহারে স্থানীয় ভোটারদের প্রত্যেক বুথে ইভিএম মেশিন প্রদর্শনী হচ্ছে। এতে করে সাধারণ জনগণ উৎসুক পরিবেশে ইভিএম মেশিনে কিভাবে ভোট দেয়া হয় তা দেখা ও শেখার জন্য ভিড় জমিয়েছেন।
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক ভোটকেন্দ্রে এ প্রদর্শণী ও প্রশিক্ষণের ব্যবস্থা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। মানিকগঞ্জ জেলার শেষ ধাপের ইউপি নির্বাচনে ইভিএম ব্যবহারকে স্বাগত জানিয়েছেন সাধারণ ভোটাররা।
প্রত্যেক ভোটকেন্দ্রে ঘুরে ঘুরে প্রতিবেদন সংগ্রহকালে ভোটারদের থেকে জানা যায়, তারা ইভিএম মেশিনে ভোট দেওয়ার জন্য আগ্রহী। সেজন্যই ইভিএম মেশিনে কিভাবে ভোট দিতে হয় তা দেখার ও শেখার জন্য তারা ভোট কেন্দ্রে ভিড় জমিয়েছেন।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত পোলিং অফিসার ও স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এ প্রদর্শণী ও প্রশিক্ষণের মাধ্যমে ভোটারদের ভোট দেওয়ায় উৎসাহ দিচ্ছে।


