মানিকগঞ্জে ঘুমন্ত ড্রাইভার এর কারণে মালবাহী ট্রাক খাদে

মাহাবুব আলম তুষার, সদর প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জ সদর থানার বোয়ালিয়া গ্রামে ,জরিনা কলেজ রোডে ওয়ালটন সার্ভিস এর সামনে , ঢাকা থেকে আগত মালবাহী ট্রাক ঘুমন্ত ড্রাইভার এর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ৷ এতে তেমন কোন হতাহতের দৃশ্য নজরে আসেনি ৷ তবে গাড়িতে থাকা ড্রাইভার ও তার সহযোগী দুজনেই সাধারণ আহত হয় ৷
এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ৷ ড্রাইভার মোঃ সজিব হোসেন (২৫)পিতা মোঃ আইয়ুব আলী এবং সহযোগী মোঃ উজ্জল হোসেন(২৮) পিতা আবুল কালাম ৷ তাদের উভয়ের বাড়ি ফরিদপুর কোতোয়ালি থানার ভাগুন ডাঙ্গা গ্রামে ৷ তারা দু’জনে ঢাকা থেকে মাল বোঝাই করে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয় ৷ গাড়ির নাম্বার ঢাকা মেট্রো  ড-145870,  ৷
 এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলেন,  “রোডে প্রচন্ড জ্যাম থাকার দরুন রাত্রে কোনরকম রেস্ট এর সুযোগ হয়নি ৷ দুপুরে খাওয়া দাওয়ার পর শরীর ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়ি জানিনা ৷ হঠাৎ জাগ্রত হয়ে দেখি আমি ট্রাকসহ খাদে পড়ে আছি  ৷” তবে গাড়িটির কিছুটা ক্ষতি হলেও আশেপাশে তেমন কোনো ক্ষয়ক্ষতির দৃশ্য চোখে পড়েনি ৷