মাহাবুব আলম তুষার, মানিকগঞ্জঃ বাড়ির সাধারণ বাজার সদাই করতে গেলে ১ হাজার টাকা নিয়ে সাধারণ বাজার হয় ৷ একজন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ যার মাসিক আয় 12 থেকে 15 হাজার সে কিভাবে তার সংসার চালাবে ? এ প্রশ্ন যেন কারো মানে জাগে না !
বাজারে যেমনিভাবে তেলের দাম দফায় দফায় বেড়ে যাচ্ছে, তেমনি হুরহুর করে বেড়ে চলেছে চাল, ডাল সহ নিত্যপন্যের দাম ৷ এর থেকে পরিত্রাণ পেতে সাধারণ জনগণ টিসিবির মাল কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছে ৷ কিন্তু তাতে কি ? একটি গাড়িতে মাত্র ২৫০থেকে ২৮০ প্যাকেট দেওয়া সম্ভব ৷ এ সুবিধা সাধারণত শহর অঞ্চলের মানুষ পেয়ে থাকে ৷ কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত ৷ সাধারণত পৌর অঞ্চলে টিবিসির মাল দিয়ে থাকে ৷

গতকাল ১৪/০২/২০২২-ইং রোজ রবিবার দেখা গেল টিবিসির অধিনে ডিলার আলমগীর হোসেনের গাড়িটি মানিকগঞ্জ জেলার সদর থানার মিতরা পাম্পের সামনে, রমজান আলী হাই স্কুল মাঠে সাধারণ জনগণের মাঝে এই সুবিধা দিচ্ছে ৷ যেখানে ৪কেজি পিয়াজ ২ কেজি মসুর ডাল ২ কেজি চিনি ও ২কেজি সোয়াবিন তেল দিয়ে একটি প্যাক তৈরি করা হচ্ছে ৷ যার মূল্য ধার্য করা হয়েছে ৫৯০টাকা ৷
কয়েকজন ক্রেতাদের থেকে তথ্য নিয়ে জানা যায়, তারা এ সুবিধা আজকেই পেলো এবং এতে তারা খুবই খুশি ৷
তাদের দাবি, এভাবে যেন প্রত্যেক ইউনিয়নে ও গ্রাম পর্যায়ে সাধারণ লোকেরা এ সুবিধাটি পায় ৷


