সরঃপ্রাঃবিঃ-এর হতদরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে

মানিকগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের শিশুখাদ্য বিতরণ

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ চলমান করোনা ভাইরাস, কোভিড-১৯ মোকাবিলায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সকল জেলার সমগ্র প্রাথমিক বিদ্যালয় গুলোর দারিদ্র্য পীড়িত ছাত্র-ছাত্রীদের মাঝে জেলা প্রশাসনের মাধ্যমে শিশুখাদ্য প্রদানের সিদ্ধান্ত নেয়।
এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়/দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষে প্রধানমন্ত্রীর উপহার শিশুখাদ্য বিতরণ করা হচ্ছে।
বিতরনের ধারাবাহিকতায় মানিকগঞ্জের আটিগ্রাম ইউনিয়নের ৮২ নং দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৮ জন দারিদ্র্যপীড়িত ছাত্র-ছাত্রীদের মাঝে ৫৮ প্যাকেট উপহারসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি প্রথমে রাজনগর সরঃপ্রাঃবিদ্যালয়ে ৫০ জন এবং উত্তর কেষ্টি সরঃপ্রাঃবিদ্যালয়ে ৫০ জন দারিদ্র্যপীড়িত ছাত্র-ছাত্রীদের মাঝেও প্রধানমন্ত্রীর উপহার শিশুখাদ্য বিতরণ করা হয়।
দয়ারামপুর সরঃপ্রাঃবিঃ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জনাবা, মোসাঃ বিলকিস আক্তার জানান, বিদ্যালয়ে অধ্যয়নরত ২১৯ জন  ছাত্র-ছাত্রী এবং ৮ জন শিক্ষক দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। এর মাঝে ৩ জন শিক্ষক পি টি আই প্রশিক্ষনে আছে। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক না থাকায় তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিদ্যালয়ে অধ্যয়নরত দারিদ্র্যপীড়িত ছাত্র-ছাত্রীদের মাঝে ৫৮ জন ছাত্র- ছাত্রীকে প্রধান-  মন্ত্রীর মানবিক সহায়তা শিশুখাদ্য উপহার দেওয়া হয়। এতে রয়েছে ৪০০ গ্রাম ওজনের বিস্কুট ১ প্যাকেট, ২৫০ গ্রাম ওজনের খেজুর ১ প্যাকেট, ২৪৮ গ্রাম ওজনের নুডলস ১ প্যাকেট, ৫০০ গ্রাম ওজনের সুজি এবং ১৮ গ্রাম ওজনের হরলিকস ৫ প্যাকেট।
আটিগ্রাম ইউনিয়নের তিন-তিনবার নির্বাচিত  জনপ্রিয় চেয়ারম্যান জনাব আলহাজ্ব নূর এ আলম সরকার জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বর্তমান সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন অকল্পনীয় গতিতে  নানা ধরনের পদক্ষেপ গ্রহন করেছেন। এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনুধাবন করেছেন, দীর্ঘদিন  স্কুল কলেজ বন্ধ থাকায়, হতদরিদ্র ছাত্র- ছাত্রীদের  মানবিক সহায়তার প্রয়োজন আছে।  সেই সুফল হিসেবে আজকের এই উপহার প্রদান। তিনি উপস্থিত হতদরিদ্র ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবিলায় অধিক সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।