জাহাঙ্গীর আলম, মািনকগঞ্জ জেলা প্রিতিনিধঃ বিএনপির ৪৪-তম প্রতিষ্ঠাবার্ষিকিতে পুলিশের সাথে বিএনিপর নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই হাজার ৫০০নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
১- আগষ্ট রোজ বৃহস্পতিবার রাতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন মানিকগঞ্জ সদর থানার উপ পরিদর্শক(এসআই) মোঃ আব্দুল লিটন। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলায় সদর উপেজলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপিত ফজলুল হক, যুবদেলর নেতা সেলিম মোহাম্মদ, ছাত্রদেলর নেতা রুবেল মাহমুদ, জেলা বিএনিপর সহ-সভাপিত আজাদ হােসেন খান, জেলা যুবদেলর আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাজিব হাসান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আওলাদ হোসেন, জেলা ছাত্রদেলর সভাপিত রিয়াজুল ইসলাম সজীব, সাধারণ সম্পাদক নুসরাতুল ইসলাম জ্যাকি, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম সজীব, জেলা ছাত্রদলের সাবেক সভাপিত গোলাম কিবরিয়া সাঈদ, জেলা বিএনিপর দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন, আসাদুজ্জামান শিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জিন্নাহ খান, জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আব্দুল খালেক শুভ, জেলা বিএনপির সাংগঠিনক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম উজ্জ্বল ও শিহাব সুমন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জিয়া উদ্দিন আহম্মেদ কবীর, জেলা ছাত্রদলের সাংগঠিনক সম্পাদক রাকিব হাসান তপু, অলিদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক গোলাম রফি অপু, মাসুদুর রহমান মাসুদ (চরগড়পাড়া), জেলা শ্রমিক দলের সভাপিত আব্দুল কাদের, সাধারণ
সম্পাদক কসাই লিটন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা বিএনপির সদস্য শরিফুল ইসলাম চাঁন, জেলা জাসাসের যুগ্ম-আহ্বায়ক মঞ্জুরুল আলম পালু, কেন্দ্রীয় ছাত্রদলের
সাবেক নেতা মাহফুজুর রহমান মাহফুজ, ছাত্রদেলর সাবেক নেতা আব্দুর রহমান পণ্ডিত আনন্দ, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজনসহ অজ্ঞাত দুই হাজার ৫০০ জনকে আসামি
করা হয়েছে।
ঘটনাস্থল থেকে উপেজলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপিত ফজলুল হক, যুবদলের নেতা সেলিম মোহাম্মদ, ছাত্রদলের নেতা রুবেল মাহমুদ পুলিশের হাতে আটক রয়েছেন। তবে ঘটনাস্থলে উপস্থিত না থাকায় এই মামলায় আসামি করা হয়নি জেলা বিএনপির সভাপিত আফেরাজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরকে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা জেলা শহরের সেওতা এলাকার শহীদ তজুসড়কে যান চলাচল বন্ধ রেখে সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দিতে থাকেন। যান চলাচল স্বাভািবক রেখে রাস্তা
বন্ধ না করতে অনুেরাধ করেলও তাঁরা এর কােনা তোয়াক্কা না করে রাস্তার ওপর অবস্থান নেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে লিপ্ত হন। পরে পুলিশের পক্ষ থেকে বাশি বাজিয়ে তাদের
ওপর মৃদুলাঠিপেটা করা হয়। এরপর আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার, কনস্টেবল শাহীনসহ সাত পুলিশ সদস্য ও
সাংবাদিকরা আহত হয়। তারা দুটি মোটরসাইকেল ভাঙচুর সহ ব্যাপক ক্ষতি করেন। অভিযুক্ত আসামিদের মদ্ধে প্রথম তিনজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, আপাতত ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন, মামলায় তাদের নাম উল্যেখ করা হয়েছে। পরে মামলায় অিধকতর তদন্ত করে যদি প্রমাণ পাওয়া যায় অন্য কারও উসকািনেত হামলা হয়েছ, তবে তাদেরও নাম এ মামলায় অন্তর্ভুক্ত করা হবে।


