জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জ সদর উপজেলাধীন কৃষ্ণপুর ইউনিয়নের অন্তর্গত পূর্ব মকিমপুর গ্রামের মৃত গর্জন প্রামাণিকের পরিবারবর্গের সাথে একই গ্রামের আঃ মুন্নাফ এর পরিবারবর্গের সাথে দুই পক্ষের মাঝে আজ বেলা ১১.৩০মিঃ ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ০৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য নিকটস্থ ২৫০শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।এতে মৃত গর্জন প্রামাণিকের পরিবারবর্গের ০৬ সদস্যদের ০১জনকে প্রাথমিক চিকিৎসা সেষে ছেড়ে দেওয়া হয় এবং অপর ০৫ জনকে কেবিন নং-৬০৯ এ এবং পাশাপাশি কেবিন নং ৬০২ এ মুন্নাফ পরিবার বর্গের আহত অপর০২ সদস্যকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত কঠুর রোদ উপেক্ষা করে কাজ শেষে একটু বিশ্রাম নিতে নিকটস্থ কাঠ বাগানে এলে কথা কাটাকাটির এক পর্জায়ে দুই পক্ষের মাঝে পূর্ব ঝগড়ার জের ধরে এক পক্ষ আরেক পক্ষকে লাঠিপেটা করে। এতে করে দুই পক্ষের পরিবারের সদস্যরা মারাত্মক ভাবে আহত হয়।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মুকুল মন্ডল জানান, এক গ্রোপের একটি রোগীর কান কেটেছে অপর ০৪ জনের মাথায় ৫-৬টি করে শেলাই করা হয়েছে এবং অপর গ্রোপের দুইটিরই মাথায় ৫-৬ টি করে শেলাই করা হয়েছে। ০৮ জন রোগী চিকিৎসার জন্য আসে একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চলে যায়। অপর ০৭ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় আছে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


