মানিকগঞ্জে মাদকের বিরুদ্ধে এসপির জিরো  টলারেন্স ঘোষণা

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করলেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম(বার)। ০৯-ই সেপ্টেম্বর ২০২২-ইং রোজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অ্যালামনাই অ্যসোসিয়েশন কর্তৃক আয়োজিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, বর্তমানে ‘যুবক ও তরুনরা’ মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদকের ছোবলে অনেক পরিবার ধ্বংস হয়ে পড়েছে। এর থেকে  মুক্তি পেতে হলে  সমাজের সকল স্তরের মানুষের মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কে মাদকের ব্যবসা করে, কারা সেবন করে-আমাদের এসব তথ্য দিতে হবে। আমরা সমাজ থেকে মাদক নির্মূল করতে চাই।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাদক-বিরোধী সমাবেশে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ  হাফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম খান, স্থানীয় নালী ইউনিয়ন পরিশদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মধু, নালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
আসাদ খান, অ্যালামনাই অ্যসোসিয়েশনের এডমিন হারুন অর রশিদ ও মোশারফ হোসেন খোকন।
সকল বক্তাই সমাজ থেকে মাদক নির্মূলে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন। কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চ  বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এডমিন ইশিতিয়াক আহম্মেদের পরিচালনায় এই মাদক বিরোধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুুুুপার(অপরাধ ও তদন্ত) জনাব ইমতিয়াজ মাহবুব, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুুুুপার নুরজাহান লাবনী, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এডমিন সামিউল্লাহ রনি, হাসান মাহমুদ তাপস মিয়া ও মনিরুজ্জামান বদি।