মানিকগঞ্জে র‍্যাব-৪, সিপিসি-৩ এর ‘মাদকবিরোধী অভিযানে’ গ্রেফতার- ০৩

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ র‍্যাব-৪, সিপিসি-৩ মানিকগঞ্জ এর চৌকস অভিযানিক দল কোম্পানি কমান্ডার লেঃ মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ পৌরসভার ৫-নং ওয়ার্ডের পূর্ব দাশুড়া(রহমতপুর পটল বিল বস্তি) এলাকায় অভিযান চালিয়ে, অবৈধ মাদকদ্রব্য “(১৭ গ্রাম হেরোইন, ০১ টি হেরোইন পরিমাপ করার ডিজিটাল নিক্তি, ০২ টি মোবাইল ফোন এবং হেরোইন বিক্রির নগদ ৫০০০/- টাকা) সহ তিন জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলো- 
১। আছমা আকতার (২৮), স্বামী- মোঃ সাইফুল ইসলাম টিপু,
সাং পূর্ব দাশুরা,(রহমতপুর পটল বিল বস্তি). থানা ও জেলা- মানিকগঞ্জ।
২। মোঃ ফজলুর রহমান (৪২)
পিতা- মৃত আব্দুর রউফ
সাং- ফরাসগজ্ বাজার, থানা- লালমোহন, জেলা- ভোলা।
৩। মোঃ মাসুদুর রহমান রানা (৫০), পিতা- মৃত আজিজুর রহমান, সাং পোড়রা, থানা ও জেলা- মানিকগঞ্জ।
ইংরেজি ০৭/০৪/২০২২ তারিখ রোজ বৃহস্পতিবার বিকেল ১৭:৫৫ ঘটিকার সময় এই ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-৪।
বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেঃ মোঃ আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিরা সক্রিয়  মাদক ব্যবসায়ী। তারা লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন যাবৎ  মানিকগঞ্জ সদর থানা এলাকা সহ আশপাশ এলাকায় যুব সমাজের নিকট অবৈধ মাদকদ্রব্য হেরোইন  বিক্রয় করে আসছে। এই তথ্য পাওয়ার পর র‌্যাব ৪ এর একটি গোয়েন্দা দল উক্ত আসামীদেরকে গ্রেফতারের জন্য তৎপর হয়ে ওঠে এবং গোপন সংবাদের ভিত্তিতে উপরে বর্ণিত ঘটনাস্থল হতে আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে  মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।