মাহবুব আলম তুষার, সদর থানা প্রতিনিধি, মানিকগঞ্জঃ হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় হত-দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয় সদর থানা কৃষক লীগের সদস্য সচিব জনাব মোঃ মনির হোসেন শিমুল ও মানিকগঞ্জ ডায়বেটিস সমিতির কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ আবু বকর সিদ্দিক।
মোঃ মনির হোসেন শিমুল অত্র এলাকার স্থানীয় মুরব্বিদের সাথে আলোচনা করে প্রায় দুই শত দুস্থ ও হতদরিদ্র মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচী হাতে নেয়।
মানিকগঞ্জ পৌরসভার ৪-নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ বাবুল বেপারীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মানিকগঞ্জ জেলা শাখার বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আ ফ ম সুলতানুল আজম খাঁন আপেল।
০১-লা ফেব্রোয়ারী ২০২২-ইং রোজ মঙ্গলবার বিকেল তিনটায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সারে চারটার দিকে মানিকগঞ্জ পৌরসভার ৪-নং ওয়ার্ডের ডায়বেটিস হাসপাতাল চত্বরে প্রধান অতিথির উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
নব-দিগন্ত পরিষদের সভাপতি জনাব আসাদুজ্জামান খান সমসেন ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব জনাব তুষার কর্মকার তেজেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার কোষাধ্যক্ষ জনাব আলহাজ্ব বশির রেজা, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আলহাজ্ব আবদুস সালাম ও জেলা ছাত্র-লীগের সাবেক সাধারণ সম্পাদক এনামূল হক রুবেল।
অনুষ্ঠানে মানিকগঞ্জ কাঁচারী বাজার বণিক সমিতির সভাপতি ও বীর-মুক্তিযোদ্ধা জনাব আব্দুস ছামাদ, জনাব লুৎফর রহমান, জাগীর ইউনিয়ন যুবলীগের সভাপতি জনাব মোঃ মজিবর রহমান, , নবদিগন্ত পরিষদের সদস্য আবু ছালেহ ও মোঃ মানিক, রাজু মিয়া, ফিরোজ সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর কৃষক লীগের সদস্য সচিব জনাব মোঃ মনির হোসেন শিমুল বলেন, চলমান করোনা ভাইরাস কোভিড-১৯ এর সংকটময় মুহূর্তে হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় হত-দরিদ্র মানুষদের খোঁজ খবর রাখতেই আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্মসূচী ২০২২ শুরু করেছি। এ বছর আমরা ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র “কম্বল” বিতরণের উদ্যোগ হাতে নিয়েছি। আগামীতে আমরা আরও বেশি করে যেন সুবিধা বঞ্চিত হতদরিদ্র মানুষদের সেবা করতে পারি সেই দোয়া ও পূর্ণ সহযোগিতা কামনা করছি।


