মানিকগঞ্জে “সেলফি পরিবহনের ” ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

মোঃ আরিফুল ইসলাম, মানিকগঞ্জঃ প্রতিবারের মত এবারও প্রাণঘাতক হয়ে উঠা সেলফি নামক বেপরোয়া গ্রুপের বাসটি ওভারটেক করতে গিয়ে কেড়ে নেয় মাহিন হক(২০)-এর প্রাণ ৷ পেছন থেকে ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা মেরে মোটরসাইকেল সমেত আরোহী মাহিন হককে রাস্তার পশ্চিমে ছিটকে ফেলে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই ছটফট করে প্রাণ হাড়ায় মাহিন হক।
ঘটনাটি ঘটে ২৮/০৩/২০২২-ইং রোজ সোমবার সকাল ০৯:৩৫ ঘটিকায় ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া চরখন্ড এলাকায় বসুন্ধরা কোম্পানির বিপরীতে। পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহনটি, নিয়ন্ত্রণহীন গতিতে ওভারটেক করতে গিয়ে  মানিকগঞ্জ থেকে গোলড়া গামী মোটর সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা মেরে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মাহিন হকের মৃত্যু হয় ৷ মুহূর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে জানা যায় নিহত মাহিন হক(২০) মানিকগঞ্জ সদর থানার গোলড়া চরখন্ড গ্রামের মোঃ এমদাদুল হক আব্দুল এ-র সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি তার সাইড নিয়ে সমান গতিতে যাচ্ছিল ৷ কিন্তু বেপরোয়া সেলফি বাস লাগামহীন গতিতে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে ৷ এতে মোটরসাইকেল সহ চালক বেদম ধাক্কার কারণে রাস্তার পাশে ছিটকে অনেকদূরে গিয়ে নিক্ষিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই মাহিন যবেহ করা কোন প্রাণীর ন্যায় ছটফট করতে থাকে এবং কিছুক্ষণ পর সে নিস্তব্ধ নিবিড় ঘুমে আচ্ছন্ন হয়। ঘটনার জিজ্ঞাসাবাদকালে তারা এ নির্মম ঘটনার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন ৷
তাদের মধ্যে অনেকে অভিমানী প্রশ্নের জবাব জানতে চায়, “আর কত প্রাণ ঝরে যাবে এভাবে রাস্তার ওপর”? অকাল মৃত্যু কুপে পরিণত হয়েছে সেলফি নামক পরিবহনটি। এমন বেপরোয়া গতির কারণে মহা সড়কে যেন উঠায় দুষ্কর ৷ যেখানে একটি বাসের সর্বোচ্চ গতি ঘন্টায় ৬০ কিলোমিটার থাকলেও তারা মহাসড়কে চাকা ওঠা মাত্রই পুর্ণ গতিতে চলার প্রতিযোগিতা শুরু করে দেয় ৷ মহাসড়কে অন্য সকল যানবাহনকেই এরা কিছুই মনে করে না ৷ তারপরও কেন প্রশাসন তাদের কে নিয়ন্ত্রণে রাখতে পারছে না ৷ সাধারণ মানুষের মাঝে একটি প্রশ্ন থেকে যায়, কারা নিয়ন্ত্রণ করছে প্রাণঘাতী সেলফি পরিবহন গ্রুপকে ৷
গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় নিহত মাহিনের লাশটি গোলড়া হাইওয়ে থানায় আনা হয়েছে এবং ঘাতক সেলফি বাসটিকে শনাক্ত করে এর বিরুদ্ধে অতি তাড়াতাড়ি আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে লাশটিকে তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।