মোঃ জাকির হোসেন: মহান স্বাধীনতার মাসে স্বাধীনতা দিবস উপলক্ষে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার বায়রা ইউনিয়নে নয়াবাড়ি খেলার মাঠে তিন দিনব্যাপী আনন্দমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ এ অনুষ্ঠানের সূচিতে বর্ণিত আছে ২৫শে মার্চ এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন এবং সাংস্কৃতিক হিসেবে ক্রিকেট খেলার আয়োজন করা হয় ২৬ শে মার্চ ছেলে ও মেয়েদের ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ এবং ২৭শে মার্চ রাত ৮ ঘটিকায় গ্রামীণ লোকনাট্য অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে ঘোষণা করা হয়েছে ৷
২৬শে মার্চ সন্ধ্যা মুহূর্তে নয়াবাড়ি মাঠে পরিদর্শন করে দেখা যায় ৷ সেখানে মেলার জমজমাট পুর্ন পরিবেশ, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ও কসমেটিক আইটেম সহ শিশু বাচ্চাদের হরেক রকম খেলনা সামগ্রী দিয়ে ভরপুর একটি প্রাঙ্গন ৷যেখানে হই হুল্লোর পরিবেশ বিরাজমান ৷ যা সাধারণ মানুষের মনকে সহজে আকৃষ্ট করবে ৷ ২৬শে মার্চ সাংস্কৃতিক স্টেজে ঐদিনের ছেলেমেয়েদের খেলার ফলাফল প্রকাশ করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয় ৷ সেখানে ভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন বাইরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মোহম্মদ সাদিক হোসেন এবং স্টেজে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক অঙ্গ সংগঠন ৷ কয়েকজন দর্শনার্থীদের থেকে জানা যায় ,মূলত এই অনুষ্ঠানটি এ বছরই প্রথম ৷ এখানে এলাকার সকল মানুষের অবদান রয়েছে ৷ এলাকাবাসী সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার লোকজন মেলায় আনন্দ উপভোগ করছে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রতিবছরই তারা এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করবে ৷


