মানিকগঞ্জ উপজেলার বেউথা নদী থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ

মোঃ হান্নান মিয়া, সংবাদদাতা,  মানিকগঞ্জঃ– মানিকগঞ্জ শহরের নিকটবর্তী সদর উপজেলার বেউথা নদী থেকে মোঃ মিজানুর রহমানের স্ত্রী মোসাঃ সাথী আক্তার (২৪) এর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। প্রতিদিনের মত আনুমানিক  সকাল ৭ টায় গোসল করার উদ্দেশ্যে মোঃ হৃদয় হোসেন (২৭) বেউথা নদীর বোয়ালিয়া ঘাটে আসে।

পানিতে নামতেই মানুষের মাথার লম্বা চুল ভাসতে দেখে সে। এ-সময় ভয়ে তার আর্ত-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে নদীতে মানুষের লাশ ভাসছে ভেবে নিশ্চিত হয়। সঙ্গে সঙ্গে মোঃ হৃদয় হোসেন(২৭) সদর থানায় অবগত করলে সেকেন্ড অফিসার হারেজ এবং এস আই কৃষ্ণ পোদ্দার সহ কয়েকজন পুলিশ সদস্য ঘটনা-স্থলেে পৌছায়। সেই সাথে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল মর্গের ডোম এর সহায়তায় নদী থেকে লাশটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়।

 স্থানীয়রা জানান, মৃত মোসাঃ সাথী আক্তার ও তাদের একমাত্র ছেলে সহ স্বামী মোঃ মিজানুর রহমান, মানিকগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া নামক গ্রামের তারা মিয়ার বাড়িতে দীর্ঘদিন যাবৎ ভাড়াটিয়া হিসেবে থাকতেন। রিপোর্ট লিখা পর্যন্ত মৃত সাথী আক্তার এর গ্রামের বাড়ির ঠিকানা জানা যায়নি, তাছাড়া গতকাল থেকেই স্বামী মোঃ মিজানুর রহমান কোথায় রয়েছে তা-ও জানা যায়নি।
সেকেন্ড অফিসার হারেছ জানান, লাশ ময়না-তদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।