জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধিঃ গত ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় দশম বারের মত জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি) নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার।
বুধবার ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে শ্রেষ্ঠ ওসির ক্রেস্ট তুলে দেন মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার।
পুলিশ সুপার মিলনায়তনে এই সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) জনাব ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) জনাব নুরজাহান লাবনী এবং জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ সকল ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
ওসি আব্দুর রউফ সরকার বলেন, নিয়মিত মামলা নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, অপমৃত্যু মামলা শূন্য, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমের জন্য আমাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। আমি মানিকগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানসহ উর্ধ্বতন সকল স্যারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আগামী দিনগুলোতে অত্র থানাকে একটি জনবান্ধব থানায় পরিণত করতে আমি সার্বিক ভাবে কাজ করে যাব। মানিকগঞ্জ থানাকে একটি মডেল থানায় রূপান্তর করতে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।


