মিজানুর রশিদ, শিবালয় থানা প্রতিনিধি, মানিকগঞ্জঃ আগামী ৩১শে জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শনিবার ২৯/০১/২০২২ মানিকগঞ্জ জেলার শিবালয় থানার উলাইল ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নান খাঁন বাংলাদেশ আওয়ামী লীগ উলাইল ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভার আয়োজন করেন ৷ শিবালয় থানার উলাইল ইউনিয়নের আমডালা কাঁচা বাজার আরৎ প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মানিকগঞ্জ জেলার কৃতিসন্তান মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মহিউদ্দিন এডভোকেট ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম এডভোকেট, সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ ও বিজ্ঞ পিপি জজ কোর্ট মানিকগঞ্জ ৷ বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেন মুক্তিযোদ্ধা কমান্ডার রেজানুর রহমান খান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক তাইবুর রহমান টিপু ৷ সুদীব ঘোষ বাসু ,সদস্য জেলা আওয়ামী লীগ ৷ এ নির্বাচনী সভায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও উলাইল ইউনিয়নের আওয়ামী লীগ শাখার নেতাকর্মীরা সভায় বক্তব্য পেশ করেন ৷
সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মহিউদ্দিন এডভোকেট বলেন, “মা মাটি ও মানুষের কল্যাণে বাংলাদেশ আওয়ামী লীগ তথা, নৌকা প্রতীকের কোন বিকল্প নেই।” তিনি আরো বলেন, বিশ্ব নন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ ছুটে চলেছে উন্নতির মহাসড়কে। প্রতিদিন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। তাই এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে হলে অবশ্যই নৌকা প্রতীকের প্রার্থী সৎ ও সাহসী সমাজসেবক আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নান খাঁনের বিজয় সুনিশ্চিত করতে হবে।
উক্ত সভায় উলাইল ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নান খাঁন বলেন, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার উলাইল ইউনিয়ন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ এলাকা ৷ কিন্তু এলাকার উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে ৷ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনেক বাধার সম্মুখীন হয়ে আছে ৷ এর থেকে আমাদের অতি সত্বর বের হতে হবে ৷ তাই আমি শপথ নিয়েছি যেভাবেই হোক বঙ্গবন্ধুর চেতনাকে আঁকড়ে ধরে শিবালয় থানার উলাইল ইউনিয়ন কে একটি আদর্শ ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ৷ আমার এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাকে সকলের সহযোগিতা দরকার ৷আমি আশা রাখি , আমি সকলের সহযোগিতা পাব ৷ তাই আমি আপনাদের সকলের নিকট একটি দাবি রেখে যেতে চাই , তা হল আগামী ৩১শে জানুয়ারি নির্বাচনে আপনারা সকলে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে উলাইল ইউনিয়ন স্বপ্নপূরণের লক্ষ্যে আমাকে জয় যুক্ত করবেন ৷ একইসাথে তিনি বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের ওয়াদা রেখে বক্তব্য শেষ করেন ৷
প্রসঙ্গত, অনুষ্ঠানের শুরুতেই মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ এবং উলাইল ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিশাল বিশাল শোভাযাত্রা ও মিছিল সহকারে সমাবেশ স্থলে উপস্থিত হন


