মিডিয়াভিত্তিক হবে মুজিবর্ষের আয়োজন

নিউজ ডেস্কঃ  জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে মুজিববর্ষের উদ্বোধনী আয়োজন প্যারেড গ্রাউন্ডে জনসমাগম করে নয়, বরং মিডিয়াভিত্তিক অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
সোমবার (৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সংক্রান্ত এক সভার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।