মিরপুরে মোবাইল ব্যাংকিং জালিয়াত চক্রের মূলহোতা আটক

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ব্যাংকিং জালিয়াত চক্রের মূলহোতা মো. সোহেল আহম্মেদকে (৩৬) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিনগত রাতে মিরপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‌্যাব-৩ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম  জানান, মিরপুর এলাকা থেকে মোবাইল ব্যাংকিং জালিয়াত চক্রের মূলহোতা মো. সোহেল আহম্মেদকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সিম কার্ড, মাল্টি সিম গেটওয়ে ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টায় রাজধানীর টিকাটুলিতে র‌্যাব-৩ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।