নিজস্ব প্রতিবেদকঃ পুরান ঢাকার ঐতিহ্যবাহী মিল্লাত উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘দ্যা গ্রেটেস্ট মিল্লাত’ এর সহযোগীতায় শনিবার, সকালে বাংলাদেশ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৫-১ গোলে ১০ম শ্রেণী জয়লাভ করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় ৮ম শ্রেণীর খ শাখা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।
এর আগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী বখতীয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, আমরা অনুভব করি পড়াশোনার পাশাপাশি মেধা বিকাশে খেলাধুলার প্রয়োজনীতা অনেক। তাই ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও সংস্কৃতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ‘মিল্লাত উচ্চ বিদ্যালয়’ এক অনন্য নাম। আপনার সন্তানকে খেলাধুলায় উৎসাহ দিবেন। তাদেরকে বিদ্যালয়ে পাঠান, আমরা আপনার সন্তানকে একজন যোগ্য সন্তান হিসেবে গড়ে তুলতে পারবো বলে আশা করি।
পুরো আয়োজনে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের প্লাটফর্ম দ্যা গ্রেটেস্ট মিল্লাত পাশে থাকায় ”দ্যা গ্রেটেস্ট মিল্লাত”-কে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।


