গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কাসালিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসমনি মন্ডল (৫৫) ওই গ্রামের পাগলা মন্ডলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে টেলিভিশন চালানোর জন্য বিদ্যুতের সংযোগ দিতে যান রাসমনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


