নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (৮ মার্চ) সন্ধ্যায় গণভবনে এ বৈঠক শুরু হয়।
রোববার বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান কিভাবে আয়োজন করা যেতে পারে তাই নিয়ে এ বৈঠক চলছে। বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও রয়েছেন।
সূত্র জানায়, বৈঠক থেকে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সীমিতভাবে পালনের সিদ্ধান্ত আসতে পারে।


