সুমন হোসেন শাওন, ষ্টাফ রিপোর্টারঃ মুন্সিগঞ্জ শ্রীনগরে র্যাবের অভিযানের ৫২পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারী গ্রেফতার করেছে। র্যাব-১১র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান- ২৫ জুন মঙ্গলবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাগ্যকুল মান্দ্রা বুড়ির দোকান সাকিনস্থ র্যাব-১১, সিপিসি-১, এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে মৃত গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে মাদক কারবারী শিপন হাওলাদার (৩২)কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। বর্ণিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট নিশ্চিত হন। এ ব্যাপারে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


