মুন্সীগঞ্জে আলোচিত যমজ দুই বোন ইতি ও সিঁথি চলেগেলেন না ফেরার দেশে

সুমন হোসেন শাওন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় নিজ বাড়িতে দুই বোনের মৃত্যু হয়েছে। জন্মের পর জোড়া লাগা এ যমজ মেয়েদের নাম রাখা হয় ইতি ও সিঁথি। এরা সাধারণ যমজ শিশুদের মতো নয় এদের দুজনের শরীর একসঙ্গে লাগানো ছিল। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে অবস্থার অবনতি ঘটলে মৃত্যু বরণ করেন। 

যমজ মেয়ের বাবা আবুল কালাম জানান, গত ৫ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার আদদীন প্রাইভেট হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ মেয়ে সন্তান জন্ম নেয়। গত ১৭ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে নিয়ে যাওয়া হয় এবং ৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন রাখার পর ২৪ ডিসেম্বর নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এসব বিষয়ে জেলা প্রশাসক সায়লা ফারজানা সার্বিকভাবে সহযোগীতা প্রদান করেন। আলাদা করার বিষয়ে চিকিৎসকরা বয়স বাড়ার জন্য অপেক্ষা করছিলেন। আজ সকাল থেকে অবস্থার অবনতি ঘটতে থাকে ইতি ও সিঁথির।

ইতি ও সিঁথির হাত-পা, মাথা আলাদা আলাদা হলেও শুধু পেটের দিকে জোড়া লাগানো ছিল। দুজনকে আলাদা করার জন্য চিকিৎসার প্রয়োজন হয়। চিকিৎসার খরচ মেটানোর মতো সামর্থ্য ছিল না ঐ মা-বাবার।