মুন্সীগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার-১

সুমন হোসেন শাওন, ষ্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জ সিরাজদিখানে র‌্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান- ২৩মার্চ গোপন সংবাদের ভিত্তিতে শনিরবার রাত্র ৯টায় র‌্যাব-১১, সিপিসি-১‘র কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল কুচিয়া মোড়া ব্রীজের পূর্ব পার্শ্বস্থ কিনার সংলগ্ন আশরাফ চেয়ারম্যানের জমির পার্শ্বস্থ (বাইদ্যা পাড়া) চলাচলের কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে কুটিয়া মোড়া গ্রাম ১নং ওয়ার্ডের বাইদ্যা পাড়া (বাজার খোলা) এলাকার ইমাম হোসেনের স্ত্রী এ মাদক ব্যবসায়ী বিবি ফাতেমা (৩০)কে ৭শত পিস ইয়াব ট্যাবলেটসহ গ্রেফতার করেন। আরোও জানান- এ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে নিশ্চিত হন। এ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরজিদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।