মুন্সীগঞ্জ : সোমবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরের খাল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রের নাম সাইদুর রহমান পায়েল। তিনি বিবিএ পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। গত শনিবার দিবাগত রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ জানান, পায়েলের গ্রামের বাড়ি নোয়াখালীর সন্দ্বীপে। গত ২১ জুলাই তিনি গ্রামের বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন। হানিফ পরিবহনের বাসে করে ঢাকায় রওনা দেন তিনি। রাত ২টার দিকে নারায়ণগঞ্জ বন্দর এলাকায় যানজটে পড়ে বাসটি। ওই সময় প্রস্রাব করার জন্য বাস থেকে নামেন পায়েল। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পায়েলের স্বজনরা নারায়ণগঞ্জের বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বলে জানান ওসি হারুন-উর-রশীদ।


