মৃত্যুর ঝুকি থাকার পরও থেমে নেই বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যত্রুম 

শফিকুল ইসলাম, বালিয়াকান্দি, রাজবাড়ি: করোনা ভাইরাসের আতঙ্কে পুরো বিশ্বই এখন আতঙ্কিত। যার ফলে স্থবির হয়ে পড়েছে মানুষের জীবন ব্যবস্থা। বিশ্বব্যাপীর ন্যায় বাংলাদেশেও প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুবরন করচ্ছে জনসাধারণ। এই ভাইরাসে আক্রান্ত রোগিদের চিকিৎসা দিতে গিয়ে ডাক্তার ও নাস প্রতিনিয়ত নতুন করে আক্রান্ত ও মৃত্যু বরন করচ্ছেন।

নিজেদের জীবনের ঝুকি থাকার পর দেশব্যাপী মহামরি বিপর্যয়ের কারনে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের সেবা কার্যত্রুম চলমান রেখেছেন। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাফিন জব্বার বলেন আমাদের হাসপাতালে চিকিৎসক সংকট থাকলেও আন্তরিকতা সহিত সেবা কার্যত্রুম অব্যাহত রয়েছে। হাসপাতালে গিয়ে দেখা যায় জরুরী বিভাগসহ ডা. মোঃ ফারুক হোসেন ও ডা. আব্দুল্লাহ আল মামুন আন্তরিকতা সহিত রোগি দেখচ্ছেন।

তারা যে কোন ধরনের রোগীকে সেবা না দিয়ে ফেরত দিচ্ছেন না। সর্দিকাশি জ্বরসহ সকল রোগীকে পরামর্শ দিচ্ছেন। এছাড়াও চব্বিশ ঘন্টা সেবা কার্যত্রুম চালু রাখতে জরুরী বিভাগে হটলাইন মোবাইল নং ০১৭৩০৩২৪৫৪৮ দিয়ে সেবা কার্যত্রুম করা হচ্ছে।