মোঃ সিজান খাঁন সোহাগ, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া: মরলেও শান্তি নাই!!! আখাউড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত্যু সনদপত্র দিতে টাকা চাওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিউর রহমানের বিরুদ্ধে মৃত্যু সনদপত্র দিতে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামাল উদ্দিন এই অভিযোগ করেছেন।কামাল উদ্দিন এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, আজকাল মৃত্যু সনদের জন্যও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও টাকা দিতে হয়।তাহলে টাকা দিয়েও মৃত্যু কিনতে পাওয়া যায়? কামাল উদ্দিন ঘটনার বিচার দাবি করেন।আখাউড়ার পৌর এলাকার রাধানগর কলেজ পাড়ার বাসিন্দা মোঃ কামাল উদ্দিন জানান শাশুড়ির মৃত্যু সনদ আনতে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ শফিউর রহমানের কাছে যান।যাওয়ার পর পরই ওনাকে বসতে বলা হয়।বিষয়টি জানানোর পর অপেক্ষায় থাকতে বলেন।এরই মধ্যে ওই চিকিৎসক একাদিক রোগী দেখেন।অনেকের সাথে খারাপ আচরণ ও করেন।কিছুক্ষণ পর বিষয়টি আবার অবগত করলে তিনি ফরমালিটি মেটটেইন করতে বলেন। ফরমালিটি বলতে টাকা দিতে হবে কিনা জানতে চায়লে ওই চিকিৎসক বলেন এটায় নিয়ম।এ নিয়ে তর্কাতর্কি করে কামাল উদ্দিন বেরিয়ে পড়েন। তিনি জানান কিছুদূর যাওয়ার পর আখাউড়া উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক ও বিকল্প মেডিকেল সার্ভিসের পরিচালক মোঃ ফয়েজ আহমেদ বিষয়টি মিটমাট করে সনদ নিয়ে দিবেন বলে আশ্বস্ত করেন। আবার হাসপাতাল যাওয়ার পর ওই চিকিৎসক কর্মকর্তার সামনে ফয়েজ আহমেদ জানান সনদ বাসায় পৌছে দেওয়া হবে।এবিষয়ে অভিযুক্ত ডাঃ শফিউর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।সন্ধ্যায় মোবাইল ফোন করা হলে এবিষয়ে পরে বিস্তারিত আলোচনা করবেন বলে জানান।


