“মেহেরপুরের মুজিবনগরে জমি নিয়ে বিরোধে আহত ইউপি সদস্য “

মেহেরপুর প্রতিনিধিঃ মোঃ রাসেল আলীঃ মেহেরপুরের মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউপি সদস্য গুলতা খাতুনের বাড়িঘর ভাংচুর ও তাকে মারধর করার ঘটনা ঘটেছে। বুধবার মহাজনপুর গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে। আহত গুলতা মহাজনপুর ইউনিয়নের ৪,৫,৬ নং সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য। সে একই গ্রামের রিয়াছ উদ্দীনের স্ত্রী । রিয়াছ রিয়াছ উদ্দীন বলেন, মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিঠুর জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে দুপুরে মিঠু ও তার পরিবারের লোকজন বাড়িতে প্রবেশ করে ঘরের দেওয়াল ও টিনের ছাউনি ভাংচুর করে। প্রতিবাদ করায় উভয় পক্ষের মধ্যে সামান্য সংঘর্ষ বাধে। গুলতা মেম্বরকেও মারধর করে মিঠুর লোকজন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান গুলতা মেম্বর। এ বিষয়ে মিঠু বলেন, আমার প্রাচীর আমি ভেঙ্গেছি। তার সব অভিযোগ মিথ্যা। এ প্রসঙ্গে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে । মামলা দায়ের করলে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।