“মেহেরপুর ব্রিটিশ আমেরিকা টোব্যাকো লুটপাট।”

মেহেরপুর প্রতিনিধি মোঃ রাসেল আলী: লুটপাটে সম্পদের পাহাড় গড়েছেন মেহেরপুর ব্রিটিশ আমেরিকা টোব্যাকোর ম্যানেজার হাসানুজ্জামান। দালাল চক্রের ফাদে তামাক চাষীরা সর্বশান্ত সেচ্ছাচারিতা স্বজনপ্রতি লুটপাট ও দালালদের মাধ্যমে তামাক লেনদেনের কমিশন নিয়ে সম্পদের পাহাড় গড়েছেন মেহেরপুর ব্রিটিশ আমেরিকা টোব্যাকোর ম্যানেজার হাসানুজ্জামান।

দীর্ঘ প্রায় ১ যুগ মেহেরপুরে ডিপোতে কর্মরত থাকায় ম্যানেজার হাসানুজ্জামান গড়ে তুলেছেন বড় ধরনের সিন্ডিকেট। আর সেই সিন্ডিকেটের মাধ্যমে তামাকের নির্ধারিত মূল্যে’র চেয়ে বেশি দিয়ে লুটপাট করছে বিপুল পরিমান টাকা। ম্যানেজার হাসানুজ্জমান দালাল চক্রের ফাদে ফেলে অনেক তামাক চাষীকেই সর্বশান্ত করেছে।

নানা অনিয়মনের কারণে মেহেরপুর অঞ্চল থেকে দিনদিন কমছে তামাক চাষ। নাম প্রকাশে অনিচ্ছুক চাষীরা জানান, কোম্পানী থেকে লোন নেয়ার পরিমান মত টাকার তামাক ক্রয় করছে। টাকা পরিশোধ হওয়ার পর আর কোন তামাক কিনছেনা। অথচ সেইসব চাষীদের কার্ডে দালালের মাধ্যমে কতিপয় ব্যবসায়ী ও নামধারী চাষীদের কাছ থেকে তামাক ক্রয় করছে। পরে ঐসব চাষীদের কাছে ব্যাংকের চেক দাবি করছে। চেক না দিলে কার্ড কেটে দেওয়ার হুমকীও দেয়া হচ্ছে। নিরুপায় হয়ে ম্যানেজার হাসানুজ্জামানের  ফাদে পা ফেলে বিপাকে পড়ছে কৃষকরা।

তামাক চাষ বৃদ্ধি চাষীদের ন্যায্য মূল্যে নিশ্চিত ও মেহেরপুর ব্রিটিশ আমেরিকা টোব্যাকোর হারানো গৌরব ফিরিয়ে আনতে ম্যানেজার হাসানুজ্জামানের বিরুদ্ধে তদন্ত ও বদলী পূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি করেছে ক্ষতিগ্রস্থ কৃষকরা।

মেহেরপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক ও কাথুলী ইউপি চেয়ারম্যান” মিজানুর রহমান রানা” বলেন, মেহেরপুর ব্রিটিশ আমেরিকা টোব্যাকোর কতিপয় কর্মকর্তার ব্যাবসায়ীক মনোভাবের কারণে এ অঞ্চলের কৃষরা চরম ভাবে ক্ষতি গ্রস্থ হয়েছে। জাত অজাতের ধুয়া তুলে দিনের পর দিন তামাক চাষীদের ক্ষতি গ্রস্থ করছে দালাল চক্র। দালাল চক্র থেকে বের হতে না পারলে মেহেরপুর ব্রিটিশ আমেরিকা টোব্যাকোর ব্যাসায় বড় ধরনের ধস নামতে পারে।

চাষীরা বলেন, মুখ দেখে টিপি ও মূল্যে নির্ধারন করছে মেহেরপুর ব্রিটিশ আমেরিকা টোব্যাকোর ম্যানেজার হাসানুজ্জামান। অন্য কোন কর্মকর্তার বিরুদ্ধে তেমন কোন অভিযোগ না উঠলেও মাঠ দাপিয়ে নিজের শক্তি জানান দিচ্ছে ম্যানেজার হাসানুজ্জামান। নিজের আখের গোছাতে আধাজল খেয়ে মাঠে নেমেছে ম্যানেজার হাসানুজ্জামান।

এ বিষয়ে তার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন সব কিছুই বৈধ ও নিয়ম মত হচ্ছে।