কহিনুর পটুয়াখালী সংবাদ দাতা ঃ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ও সাংগঠনিক কার্যক্রম সন্তোষজনক না থাকায় পটুয়াখালী সদর উপজেলার ৯টি ইউনিয়ন শাখা জাতীয় শ্রমিক লীগের কার্যনির্বাহী কমিটির বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।বৃহষ্পতিবার সন্ধ্যায় জেলা জাতীয় শ্রমিকলীগ কার্যালয়ে সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি পৌর কাউন্সিলর মোঃ নিজামুল হক এর সভাপতিত্বে এক জরুরী সভায় প্রধান অতিথি জেলা শ্রমিক লীগের সভাপতি এড.মোঃ শাহিন মিয়া এ ঘোনা দেন। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক আঃ গনি, প্রচার সম্পাদক মোঃ কামাল হোসেন। আরও বক্তব্য রাখেন সদর উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন হাওলাদারসহ সদর উপজেলার নেতৃবৃন্দ। উক্ত সভায় উপস্থিত সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক সদর উপজেলা কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় এবং গঠন মূলক কার্যক্রম চলমান না থাকায় দলের ক্ষতি সাধন হওয়ার আশংকায় ৯টি ইউনিয়ন কমিটি লাউকাঠি, বদরপুর, ইটবাড়িয়া, ছোট বিঘাই, বড় বিঘাই, মরিচবুনিয়া, মাদারবুনিয়া, কালিকাপুর ও কমলাপুর ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। এ উপজেলায় ৪টা ইউনিয়ন কমিটি আউলিয়াপুর, জৈনকাঠি, লোহালিয়া, মৌকরন বহাল রাখা হয়েছে।


