নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : নিজ মেয়ের সাথে এসএসসি পাস করলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী।
কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাজী শমশের আলী স্কুল অ্যান্ড বিএম কলেজ থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন তিনি।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন আশরাফ পাহেলীর পরীক্ষায় পাস করার বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে তার একমাত্র মেয়ে আশা বিনতে আশরাফ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইল শহরের সৃষ্টি একাডেমিক স্কুল থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে ‘এ’ গ্রেড পেয়েছে।
জেলা বিএনপি ও যুবদলের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পাওয়ার আগে আশরাফ পাহেলী জেলা ছাত্রদলের সহসভাপতি ছাড়াও জেলা ও শহর ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।


