মোংলায় জাহাজ থেকে নদীতে পড়ে কর্মচারী নিখোজ

বাগেরহাট প্রতিনিধি: মোংলা বন্দরের পশুর চ্যানেলে কার্গো জাহাজ থেকে পড়ে মোঃ আসলাম (১৯) নামে এক কর্মচারী (লস্কর) নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুরে পশুর চ্যানেলে অবস্থানরত এমভি আয়েশা বিবি নামক কার্গো জাহাজ থেকে পড়ে নিখোজ হন আসলাম।আসলামকে উদ্ধারের জন্য পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয়রা অভিযান চালাচ্ছে। আসলাম রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের মোঃ আল আমিনের ছেলে।

মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ জানান, দুপুরে আসলাম ও অন্য এক শ্রমিক রশীতে ঝুলে এম,ভি আয়েশা বিবি নামক জাহাজটির বাইরের দিকে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছিল। এক পাশ পরিস্কার করার পরে রশী খুলে অন্য পাশে যাওয়ার সময় আসলাম রশী থেকে ছুটে নদীতে পরে যায়। এরপর থেকে আসলাম নিখোজ রয়েছে। তাকে উদ্ধারের জন্য পুলিশও কোস্টগার্ড স্থানীয়দের সহযোগিতায় যৌথভাবে অভিযান চালাচ্ছে।ঐ এলাকায় মাইকিং করা হয়েছে।