মোঃ হাবিবের মৃত্যু’তে ক্রাইম পেট্রোল বিডির শোক

গতকাল বেসরকারি একটি হাসপাতালে লিভাবে জন্ডিস আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ হাবিবুর রহমান মোল্লা । মৃত্যুকালে উনার বয়স হয়েছেন ৫২ বছর।

তিনি রেখে গেছেন বাবা-মা, দুই সন্তান, সহধর্মনী, ভাই-বোনসহ অনেক গুণগ্রাহী। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন তিনি। গাজীপুরের নিজ বাড়িতে তাকে সমাহিত করা হয়।

মোঃ হাবিবুর রহমান মোল্লা মৃত্যুতে শোক

শোক জানিয়েছেন সিপি ইনভেস্টিগেশনের চেয়ারম্যান ও ক্রাইম পেট্রোল বিডি সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী, শোক বার্তা তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন; আমার খুব আদরের কাছের ছোট ভাই ছিল হাবিব, তার মৃত্যু মেনে নেবার মত নয়, মহান আল্লাহ্‌ তায়ালা কখনো কার কপালে কি লিখে রেখেছেন বলা যায় না, আল্লাহ্‌ কাছে প্রার্থনা করি ওকে যেন জান্নাত নসিব করে। এসময় তিনি শোকাহত পরিবারের খোঁজ-খবর নেন। সকলের কাছে দোয়া কামনা করেন।

শোক জানিয়েছেন আলতাব রিয়েল এসেস্ট এর চেয়ারম্যান মোঃ রেজাউর রহমান চৌধুরী

তিনি শোক বার্তায় বলেন; উনার মৃত্যু মেনে নেওয়ার মত নয়, আল্লাহ্‌ তায়ালা যেন উনার পরিবারকে এই শোক কাটিয়ে উঠার সুযোগ দেন। উনার জন্য সকলের কাছে দোয়া কামনা করি।