মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত এসএসসি পরীক্ষার্থী

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় রোহান প্রামাণিক (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মার্চ) রাত ৩টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়

নিহত রোহান উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সামসুল প্রামাণিকের ছেলে।

নিহতের চাচা উজির উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে চারমাইল এলাকা থেকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিল রোহান। পথে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কের গোবিন্দপুর নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়’।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।