মোরেলগঞ্জে এসএ ইন্টান্যাশনাল ক্যাডেট একাডেমীর ক্রীড়া ও পরষ্কার বিতরনী সভা

মো: রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের এসএ ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমীর তিন দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরনী সভা সোমবার সন্ধ্যায় সমাপ্ত হয়েছে।এ উপলক্ষ্যে একাডেমী চত্বরে অনুষ্টিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি ও পৌর মেয়র এ্যাড.মনিরুল হক তালুকদার।

অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থানায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সোহরাব হোসেন পাহলান, ইউপি সদস্য মজিবুল হক প্রমুখ।সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ও উদ্বোধক, পৌর মেয়র এ্যাড.মনিরুল হক তালুকদার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।