রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার বিকেলে নারী উন্নয়ন ফোরামের উদ্দ্যোগে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
২০১৭-১৮ অর্থ বছরের এডিপি বরাদ্ধের আওতায় অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। উপজেরা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি আজমিন নাহার।
উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোসা. নূরন্নাহার, দৈনিক ভোরের দর্পনের প্রতিনিধি শামীম আহসান মল্লিক প্রমূখ। সভা শেষে উপজেলার ১৬ ইউনিয়নের ২০ জন দুঃস্থ ও অসহায় ২০ জনকে এ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।


