মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল সার্ভিসের কর্মচারিদের চাকুরি স্থায়ী করনের দাবিতে মানববন্ধন। মোরেলগঞ্জে ন্যাশনাল সাভিংসে কর্মরত ১৪শ’ কর্মচারি বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে অংশ নেন। এসময় শেখ সুমন পারভেজের নেতৃত্বে মাসুম হাওলাদার, জিয়াউল হক, হাবিবা আক্তার, রুমা আক্তার ও বেল্লাল হোসেন বক্তৃতা করেন। এছাড়াও লোকমান,রফিকুল ইসলাম,নাসরুল্লাহ সহ ১৪ শত কর্মচারিরা উপস্থিত ছিলো। তারা বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী ন্যাশনাল সার্ভিসে চাকুরি দিয়ে আমাদের এক বেলা খাবার ব্যবস্থা করেছেন। আমরা ৩ বেলা খেতে চাইনা। এই এক বেলার খাবারই যেন স্থায়ী করা হয়’। পরে এই কর্মচারিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।


