মোরেলগঞ্জে বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষ্যে র‌্যালি আলোচনা সভা

মো: রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ \ ‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বুধবার বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ^ জনসংখ্যা দিবস । দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স ক্লাব মিলানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেগম রেবেকা খাতুন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ হোসনে আরা হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন,চেয়ারম্যান মাহামুদ আলী।
বক্তব্য রাখেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আফরোজা খানম, পরিবার পরিকল্পনা পরিদর্শক জুয়েল আজাদ, পরিবার কল্যান সহকারী জান্নাতুন নেছা, সূর্যের হাসি ক্লিনিক এর ম্যানেজার আব্দুল মান্নান হাওলাদার প্রমুখ।
আলোচনা শেষে ২০১৭-১৮ অর্থবছরে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ ৭ জনকে সনদ ও পুরষ্কার প্রদান করা হয়।