মোরেলগঞ্জে মা ও অভিভাবক সমাবেশর মাধ্যমে টিফিন বস্ক ও পানির পট বিতরন

মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে মা অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে ১১৪ নং এস পি বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলানায়তন কক্ষে সংশ্লিষ্ট বারইখালী ক্লাষ্টারের সহকারী শিক্ষা অফিসার স্বজল কুমার মহলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী। বিশেষ অতিথি সিনিয়র সহকারী শিক্ষা অফিসার বিশ^জিৎ কর্মকার, পাঁচগাও ক্লাষ্টারের সহকারী শিক্ষা অফিসার মনির হোসেন, খাউলিয়া ক্লষ্টারের সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেন, মোরেলগঞ্জ সদর ক্লষ্টারের সহকারী শিক্ষা অফিসার শর্মিষ্ঠা মন্ডল, নিশানবাড়ীয়া ক্লষ্টারের সহকারী শিক্ষা অফিসার ওয়াশিম কুমার। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা বিথি।
অনুষ্ঠান শেষে প্রাথমিক স্থারে মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত কল্পে মা ও অভিভাবক সমাবেশের মাধ্যমে ৩য় শ্রেনীতে ১৬জন, ৪র্থ শ্রেনীতে ২২জন ও ৫ম শ্রেনীতে ১৬নজ ছাত্র/ছাত্রীদের মাধ্যে মিডডে মিল টিফিন বস্ক ও পানির পট বিতরন করেন।