মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে সোমবার সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম খান এর সভাপতিত্বে আন্তঃশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খ. ম. লুৎফর রহমান। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক মোঃ শহীদুল ইসলাম খান বিদ্যলয়ের শিক্ষার মান-উন্নায়ন ও বিভিন্ন বিষযে শিক্ষক-শিক্ষীকাদের প্রশিক্ষ দেন। উক্ত অনুষ্ঠানে শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষীকা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ।


