মোরেলগঞ্জে শিক্ষক পুত্রের উচ্চ শিক্ষার্থে রাশিয়া গমন

মো:রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের কালাচাঁন্দের ধাইর গ্রামের বাসিন্দা এবং একই উপজেলার গোলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনাথ বন্ধু বসাক এর পুত্র অমিতাভ বসাক উচ্চ শিক্ষার্থে রাশিয়া গমন করেছেন। তিনি ষ্ট্যাম্প ফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগ থেকে এমএসসি ডিগ্রী অর্জন করেন। এখান থেকেই সরকারীভাবে বৃত্তি নিয়ে ৪ বছরের জন্য রাশিয়ার মস্কো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বৃহস্পতিবার রাত ১০.৩০ মিনিটে ঢাকা ত্যাগ করেন। এ বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ের উপর ডক্টরেট নিবেন বলে জানা গেছে।