মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও পানির বোতল বিতরণ

মো: রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৭১ নং দোনা এসএস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বুধবার টিফিন বক্স ও পানির বোতল বিতরণ করা হয়েছে। মিড ডে মিল চালুর লক্ষ্যে প্রধান শিক্ষিকা রেহানা পারভীন রিয়া শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন। মা সমাবেশে শিক্ষার্থীদের মায়েদের উপস্থিতিতে শিক্ষার্থীদের টিফিন বক্স ও পানির বোতল বিতরণ করা হয়। এসময় মা সমাবেশে প্রধান শিক্ষিকা রেহানা রিয়া বলেন, শিক্ষার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায়ও যতœবান হতে হবে। তাই প্রতিটি শিক্ষার্থীকে মধ্যাহ্নের খাবার খাওয়ার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রত্যেক সন্তানকে বিদ্যালয়ে আসার সময় টিফিন বক্সে খাবার ও পাণিয় জল প্রদানের জন্য মা সমাবেশে উপস্থিত মায়েদের প্রতি আবেদন জানান। বিতরণকালে ম্যানেজিং কমিটির সদস্য সহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা বিচিত্র রায়, নূরুন্নাহার খানম, ঝুমা ,অঞ্জলি রানি হালদার,নাদিরা সুলতানা, সৈয়দা লিপি আকতার প্রমুখ। মা সমাবেশে ১২০ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স ও পানির বোতল বিতরণ করা হয়।