রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ উপজেলা স্বাস্থ্যকম্পেক্স ভর্তিকৃত রোগীদের খোজ খবরনেন ও তাদের খাবার বিতরন করেন পরে হোগলাবুনিয়া আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্দ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় যোগদান করেন।
বুধবার হোগলাবুনিয়া ইউনিয়নে জিবি আমেনা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য পদ প্রত্যাশী জেলা আওয়ালীগ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সভাপতি আলহাজ¦ এইচএম বদিউজ্জামান সোহাগ।
ইফতার মাহফিল ও আলোচনা সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদু হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান। উপস্থিত ছিলেন বহরবুনিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার, বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান আলী খান, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি মুসফেকুর রহমান নাহার সহ, বক্তব্য রাখেন যুবনেতা মাষ্টার আজমল হোসেন বাচ্চু, কমিশনার ওয়ালিউর রহমান, মুক্তিযোদ্ধা এ বি সিদ্দিক, মাফুজুর রহমান, তালুকদার ওমর ফারুক, মোঃ মোকলেছুর রহমান, মো: আব্দুল জলিল, মোঃ সাখাওয়াত হোসেন, খান হাসিবুর রহমান, থানা ছাত্রলীগ সভাপতি ওবায়দুর রহমান টিটু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন ।
সভায় বক্তরা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম আরো এগিয়ে নেয়ার জন্য আসছে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।


