ফয়সাল অাহমেদ উল্লাপাড়া প্রতিনিধিঃ ১৯৪৮ সালের ২ রা এপ্রিল সিরাজগন্জ জেলার কাজীপুরে এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহন করেছিলেন মোহাম্মদ নাসিম। বাবা ক্যাপ্টেন মনসুর আলী ও মাতা আমেনা মনসুর। বাবা ক্যাপ্টেন মনসুর আলী ৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালীন সরকারের অর্থমন্ত্রী,শিল্প ও বানিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাকশাল গঠনের পর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত।
মোহাম্মদ নাসিম ছাত্র রাজনীতিতে পাবনায় ছাত্র ইউনিয়নের রাজনীতি শুরু। এরপর ১৯৬৭/ ৬৮ সালের দিকে পানা আওয়ামীলীগের এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসেছিলেন। জনসভা শেষে পাবনাস্হ ক্যাপটেন মনসুর আলীর বাসায় খাবার খান।
সেই সময়ে বঙ্গবন্ধু মোহাম্মদ নাসিমকে ডেকে বলেন বাবা আওয়ামীলীগ নেতা আর ছেলে ইউনিয়ন করে বেমানান দেখায়। সেদিন থেকে মোহাম্মদ নাসিম বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে ছাত্রলীগের রাজনীতি
যোগ দেন। এরপর ছাত্রলীগ, যুবলীগ হয়ে ১৯৮১ সাল থেকে আওয়ামীলীগের মূল সংগঠনে যুব সম্পাদকের দায়িত্ব পান। ১৯৮৭ সালের সন্মেলনে প্রচার সম্পাদক, ১৯৯২ সালে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। ২০০২ সালে যুগ্ম সম্পাদক, ২০০৮ সালে কার্যকরি কমিটির ১ নং সদস্য মনোনীত হন। ২০১২ সাল থেকে আজ পর্যন্ত সভাপতি মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব সাফল্যের সাথে পালন করছিলেন।
মোহাম্মদ নাসিম জাতীয় সংসদে পাঁচ বার সিরাজগন্জ-১ কাজীপুর থেকে নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে কাজীপুর ও সিরাজগন্জ সদর দু’টি আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। পরে সিরাজগন্জ সদর আসন রেখে কাজীপুরের আসনটি তার বড় ভাই তৎকালীন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়ামের সদস্য মোহাম্মদ সেলিম এর জন্য ছেড়ে দেন। মোহাম্মদ নাসিম ১৯৮৬, ১৯৯৬, ২০০১, ২০১৪ ও ২০১৯ সালের সংসদ সদস্য নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার গঠন করলে মোহাম্মদ নাসিম কে স্বরাষ্ট্রমন্ত্রী, গৃহায়ন ও
গনপূর্ত এবং ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী হয়েছিলেন।
২০০১ সালে সংসদে বিরোধী দলের চীফ হুইপ ছিলেন। ১/১১ তত্ত্বাবধায়ক সরকার আমলে নাসিম সাহেব কে গ্রেফতার করে নির্মম ভাবে নির্যাতন করা হয়। সেই সময়ে একবার বন্দী থাকাকালীন স্ট্রোক করেছিলেন।
অসুস্হ ও মামলার কারনে ২০০৮ সালের নির্বাচনে তার পুত্র তানভীর সাকিল জয় নির্বাচন করে জয়ী হয়।
এরপর মোহাম্মদ নাসিম ২০১৪ ও ২০১৯ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে
স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের মন্ত্রী ছিলেন।
মোহাম্মদ নাসিম রাজনৈতিক অঙ্গনে একজন নির্ভীক ও সক্রিয় সংগঠক । তিনি মাঠের নেতা, বিএনপি- জামায়াত এর আতংক। রাজনৈতিক জীবনে জেল জুলুম, অত্যাচারের স্বীকার হয়েছেন বার বার।
বজ্রকন্ঠের বক্তা, তার বক্তব্য শোনার জন্য জনসভাগুলোতে মানুষ টেনে আনতো। তার বাবা ক্যাপটেন মনসুর আলী ১৯৭৫ সালের ৩ রা নভেম্বরে জেলখানায় জীবন দিয়েছেন তবুও আপোষ করেননি।
বাবা ছিলেন বঙ্গবন্ধুর আস্হাভাজন একজন নেতা, মোহাম্মদ নাসিম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্হাভাজন। ১৪ দলের নেতা- কর্মীদের প্রিয় ভাজন। সিরাজগন্জ উন্নয়নে তার গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। গত ১ লা জুন মোহাম্মদ নাসিম শারীরিকভাবে দুর্বলতা নিয়ে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে তার করোনা টেষ্ট করা হলে পজিটিভ রেজাল্ট আসে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় গত শুক্রবার স্ট্রোক করলে মস্তিষ্কে রক্ত ক্ষরন করায় জরুরী ভিত্তিতে অপারেশন করা হয়। বর্তমানে মোহাম্মদ নাসিম ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। তার অবস্হা সংকটাপন্ন, ১০ সদস্যের মেডিকেল বোর্ড সার্বক্ষনিক কাজ করছেন।
মোহাম্মদ নাসিমের মতো একজন কেন্দ্রীয় নেতা একদিনে তৈরী হয়নি। তিলে তিলে পরিশ্রমে জনপ্রিয়তা
অর্জন করতে হয়। অবহেলিত উত্তরবঙ্গ থেকে কেন্দ্রে একটি বৃহৎ রাজনৈতিক দলের হাল ধরার মতো কিংবা নিজের অবস্হান পাকাপোক্ত করা চাট্টিখানি কথা নয়।
রাজনীতির নেতৃত্বে অবস্হান তৈরীতে চরম প্রতিদ্বন্দ্বিতা সন্মুখীন হতে হয়। মোহাম্মদ নাসিম তেমনি একজন নেতা।
শুধু সিরাজগন্জ নয় মোহাম্মদ নাসিমের জন্য উদ্বিগ্ন সমগ্র রাজনৈতিক মহল। প্রতিদিন মসজিদ- মন্দিরে, রাজনৈতিক কার্যালয় ও ব্যক্তি পর্যায়ে অনেকেই তার সুস্হতার জন্য দোয়া করছেন। উৎকন্ঠায় রয়েছেন মোহাম্মদ নাসিম এর শুভাকাঙ্ক্ষী,
দলীয় নেতা- কর্মীরা।


