ফয়সাল অাহমেদ উল্লাপাড়া প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস এর কারণে সারা বিশ্ব এখন দিশেহারা। করোনা ভাইরাস থেকে রক্ষা পাচ্ছে না কোন রাষ্ট্র বা গোত্র। করোনা ভাইরাসে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। এই করোনা ভাইরাস এ বাংলাশেও থেমে নেই প্রতিদিন আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ, মৃত্যুও হচ্ছে অনেকের । এই করোনা ভাইরাসে আক্রান্ত হন সিরাজগঞ্জের কৃতি সন্তান ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মাদ নাসিম। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের নাসিম ভক্ত উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন এর জিহাদউল ইসলাম এর দিকনির্দেশনায় সারা বাংলার নয়নের মণি, সিরাজগঞ্জ জেলার অহংকার,লক্ষ লক্ষ মানুষের আশা ভরসা, আলহাজ্ব মোহাম্মদ নাসিম সাহেবের দ্রুত সুস্থতা কামনায়, বাঙ্গালা ইউনিয়নের ভবিষ্যৎ পথপ্রদর্শক, প্রিয় নেতা, লিখন পারভেজ এর নেতৃত্বে নিজ গ্রামসহ বাঙ্গালা ইউনিয়নের মধুকোলা গ্রামে মোঃ সেলিম রেজা, বয়ড়া গ্রামের শফিজ উদ্দিন,চেংটিয়া গ্রামের মোঃ ফজলুর হক এবং রফিকুল ইসলাম রফেৎ,বাঙ্গালা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এই দোয়া মাহফিলে সকলে আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর দ্রুত সুস্থতা কমানা করেন।


