ফয়সাল অাহমেদ উল্লাপাড়া প্রতিনিধিঃ অালহাজ্বব মোহাম্মদ নাসিম সাহেবের দ্রুত সুস্হতা কামনায় সিরাজগঞ্জ বাসীর কাছে দোওয়া চেয়েছেন সাবেক ছাএলীগ নেতা লিখন পারভেজ নবীন।
সাবেক স্বরাষ্ট ও স্বাস্থ্য মন্ত্রী অালহাজ্ব মোহাম্মদ নাসিমকে সোমবার শারীরিক অসুস্থ বোধ করায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ।জানা যায় অধ্যাপক ডাঃ মহিউদ্দিন আহমেদ এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। মোহাম্মদ নাসিমের আশু রোগ মুক্তি কামনা করে সিরাজগঞ্জ বাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক ছাএলীগ নেতা লিখন পারভেজ নবীন। তিনি বলে আমাদের উত্তর বঙ্গের রাজনৈতিক অভিভাবক, আওয়ামী নেতা-কর্মীর হৃদয়ের স্পদন, বাংলাদেশ অাওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, ১৪ দলের মূখপাত্র জননেতা অালহাজ্ব মোহাম্মদ নাসিম। তার পরিবাবের সকলের রোগ মুক্তি কামনায় উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিভিন্ন মসজিদে সাবেক ছাএলীগ নেতা লিখন পারভেজ নবীন এর নেতৃত্বে মিলাদ ও দোওয়া মাহফিল এর অায়েজন করা হয়।অাজ বাদ জহর তার নিজ গ্রামের কেন্দীয় মসজিদে প্রিয় নেতার জন্যো দোওয়া ও মিলাদ মাহফিল এর অায়েজন করেন মিলাদে অংশ গ্রহণ করেন ছাএলীগ নেতা লিখন পারভেজ নবীন ও সিরাজগঞ্জ জেলা ছাএলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক ইব্রাহিম হোসেন লিমন ও সাদ্দাম হোসেন সোহাগ ও সাংবাদিক ফয়সাল অাহমেদ সহ গ্রামের সর্ব স্তরের জনসাধারণ। প্রিয় নেতার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


