মৌলভীবাজারে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ, বিষাক্ত দ্রব্য মিশ্রণসহ বিভিন্ন অনিয়মে খাদ্যসামগ্রী তৈরির অপরাধে পাঁচটি বেকারিকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রীমঙ্গল র্যাব-৯ মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় শহরের জুগিডর এলাকার সম্রাট বেকারি, বড়হাটের ন্যাশনাল বেকারি, পশ্চিমবাজারের আল-আমিন বেকারি শমসের নগর রোডস্থ আনন্দ ও স্বাদ অ্যান্ড কোম্পনির কারখানায় অভিযান চালানো হয়ে। এতে অস্বাস্থ্যকর, নোংরা, বিষাক্ত দ্রব্য মিশ্রণ করে খাদ্য সামগ্রী তৈরির অপরাধে ৫টি বেকারিকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।


