এম এম সি মেহেদিঃ মৎস্য ঘেরে মাছ ধরা দেখেতে গিয়ে লাশ হয়ে বাড়ী ফিরলো শিশু রাদিম হাসান। হৃদয় বিদারক এই ঘটনা ২৮ মে সকালে ঘটেছে। মৎস্য ঘেরের পানিতে ডুবে তার করুন মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, এদিন সকালে ফকিরহাটের ব্রাহ্মনরাকদিয়া গ্রামের মোঃ কবির হেসেনের পুত্র রাদিম হাসান একটি ঘেরে তার পিতা সহ অন্যান্যদের জালে মাছ ধরা দেখছিল। আকস্মিক সকলের অলক্ষ্যে সে পানিতে পড়ে যায়। এসময় তাকে ঘেরের পাড়ে না দেখতে পেয়ে উপস্থিত সকলে পানিতে খুজতে থাকার এক পর্যায়ে তাকে পেয়ে উদ্ধার করে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


