মৎস্য চাষে ব্যাংক ঋণ প্রদানে অনিয়ম থাকবে নাঃ মৎস্য ও প্রাণিসম্পদ সচিব

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব . মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেছেন, কৃষি ঋণের একটি হল মৎস্য ঋণ। দেশের বানিজ্যিক বিশেষায়িত ব্যাংকগুলো তাদের ব্যবসার স্বার্থে মৎস্য চাষীদের সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান না করে নানারকম অনিয়মদূর্নীতি করেন। ভবিষ্যতে আর এমন অনিয়ম থাকবে না। এলক্ষ্যে সরকার ব্যাংকগুলোর সাথে আলোচনা করেছে। ব্যাংকগুলো এখন এবিষয়ে সর্তক অবস্থানে রয়েছে। প্রযুক্তিভিক্তিক মৎস্য চাষে ব্যাংক ঋণ প্রদানে আরও সহজ করা হয়েছে। ভবিষ্যতে মৎস্য চাষে আর কোন অন্তরায় থাকবে না। 

চাঁপাইনবাবগঞ্জে ইনপন্ড রেসওয়ে সিস্টেম বা আইপিআরএস পদ্ধতিতে দেশের প্রথম মাছ চাষেরনবাব হাইটেক মৎস্য খামারপরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার নবাব হাইটেক মৎস্য খামার পরিদর্শন করেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব . মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। 

মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব আরও বলেন, আইপিআরএস পদ্ধতিতে মাছ চাষ অত্যান্ত নিরাপদ। ফলে মাছে দেশীয় বাজারে যেমন প্রসার ঘটবে, তেমনি আন্তর্জাতিক বাজারে মাছ রপ্তানিতে এই পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা মনে করি, আইপিআরএস পদ্ধতিতে মাছ চাষের এই প্রযুক্তি ছড়িতে দিতে পারলে মৎস্য চাষীরা লাভবান হবেন। ব্যয়বহুল হওয়ার কারনে সবার পক্ষে হয়ত এই পদ্বতিতে মাছ চাষ করা সম্ভব নয় তবে মাছ চাষীদের এই পদ্ধতিতে মাছ চাষে আমরা আহ্বান জানায়। 

সচিব . মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, আইপিআরএস পদ্ধতিতে রেসওয়ে প্রযুক্তির মাধ্যমে চ্যানেলগুলোয় কৃত্রিম স্রোত তৈরি করা হয়। ফলে প্রবহমান পানিতে ২৪ ঘণ্টা অধিক অক্সিজেন তৈরি হয়। এতে স্বাভাবিকের চেয়ে বেশি মাছ বসবাস করতে পারে। জলাশয়ের মাছেরা প্রতিটি চ্যানেলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে উন্নত পুষ্টিকর খাবার পায়, পাশাপাশি অবাধে বিচরণ করতে পারে। একেকটি চ্যানেলে রাখা যায় একেক ধরনের মাছ। প্রযুক্তির সাহায্যে খাবার সরবরাহ সুষ্ঠুভাবে পরিচর্যা হওয়ায় মাছ দ্রুত বেড়ে ওঠে এবং কোনো রোগবালাইও তেমন হয় না

নবাব হাইটেক মৎস্য খামারের মালিক উদ্যোক্তা আকবর হোসেন বলেন, ৬০০ বিঘা জলাশয়ে যে পরিমাণ মাছ উৎপাদন সম্ভব, আইপিআরএস প্রযুক্তিতে ৬০ বিঘার খামারে সেই পরিমাণ মাছ হবে। দেশের বিভিন্ন এলাকায় ফসলি জমি কেটে পুকুর বানিয়ে মাছ চাষের একটা প্রবণতা চলছে। এতে কৃষিপণ্য বা ফসল উৎপাদনের জমি কমে যাচ্ছে। কিন্তু দেশে যদি আইপিআরএস প্রযুক্তিতে খামার গড়ে তোলা হয় তাহলে কম জায়গাতেই বেশি মাছ পাওয়া যাবে। এতে ফসলি জমি নষ্ট করে হাজার হাজার পুকুর তৈরির দরকার পড়বে না

পরে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব . মুহাম্মদ ইয়ামিন চৌধুরী শিবগঞ্জে মৎস্য অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম প্রজেক্টের আওতায় মৎস্যচাষীদের মাঝে পিকআপ ভ্যান হস্তান্তর করেন। শেষে শিবগঞ্জের পাগলা নদীতে মৎস্য অভয়ারণ্য পরিদর্শন করেন সচিব। 

এসময় আরও উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রউফ, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (অর্থ পরিকল্পনা) মো. সাহেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুবউলইসলাম, মৎস্য অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম প্রজেক্টের পরিচালক মো. মনিরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানসহ নবাব হাইটেক মৎস্য খামারের বিভিন্ন স্তরের কর্মকর্তাকর্মচারীরা। 

উল্লেখ্য, মাছ চাষে উল্লেখযোগ্য অবদান রাখায় ২০১৭ সালে দেশের শ্রেষ্ঠ মৎস্যচাষীর পুরস্কার লাভ করেন, নবাব হাইটেক মৎস্য খামারের মালিক আকবর হোসেন।