নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : গুলিবিদ্ধ ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফ আল রাফী শাওন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে মারা গেছেন।
গত রোববার দিনগত মধ্যরাতে ময়মনসিংহ শহরের গোলপুকুরপাড় এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। গুলিবিদ্ধ শাওন ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসের ছেলে।


